Wednesday, September 11, 2019

September 11, 2019





-শায়েখ ইয়াসির ক্বাদি





১। সুন্নী মুসলিমরা ইমাম হোসাইন রা. ও আহলে বায়ত-কে (রাসূল সা.-এর পরিবার) ভালোবাসেন এবং শ্রেষ্ঠ পরিবার হিসেবে বিবেচনা করেন।

২। সুন্নী ও শিয়াদের মধ্যে ঘৃণার বিস্তার কাম্য নয়, তবে একাডেমিক আলাপ-আলোচনা প্রয়োজন।

৩। ইমাম হাসান রা. মুয়াবিয়া রা. থেকে খিলাফতের অধিক হকদার, যদিও ইমাম হাসান রা. উম্মাহকে রক্তপাত থেকে রক্ষা করার জন্য মুয়াবিয়া রা.-এর নিকট খিলাফত ছেড়ে দিয়েছিলেন।

৪। মুয়াবিয়া রা.-এর চরিত্রের প্রতি বিষোধগার করা উচিত হবে না, কারণ তিনি সাহাবী ছিলেন আর হয়তো বা তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত উম্মাহকে রক্তপাত হতে রক্ষা করেছে।

৫। সুন্নীরা বিশ্বাস করে ইমাম হোসাইন রা. ইয়াজিদ থেকে নেতৃত্বের অধিক হকদার।

৬। যাহোক, ঘটনাবলি ওয়েল ডক্যুমেন্টেড না। সম্ভবত, ইয়াজিদ শাসনের বিরোধিতা করা উম্মাহর সর্বোচ্চ স্বার্থের অনুকূলে ছিল না, যা একটি যুদ্ধ উসকে দিয়েছিল।

৭। ইমাম হোসাইন রা.-এর রক্ত প্রথমত কুফাবাসীদের হাতে লেগেছে, কিন্তু কুফার সেনাপতি ইবনে জিয়াদ ও ইয়াজিদের নিজের হাতও ইমাম হোসাইন রা.-এর রক্তে রঞ্জিত হয়েছে।

৮। কারবালার ঘটনা একটি ঐতিহাসিক বিষয়; এটা ধর্মতাত্ত্বিক কোন বিষয় নয়।

৯। অধিকাংশ সুন্নীদের মতে, ইয়াজিদ একজন অত্যাচারী।

অনুবাদ : মোহাম্মদ সাইফুল্লাহ

0 comments:

Post a Comment