এই বইটা গতবছর বা তার আগের বছর পড়েছিলাম।দেওবন্দে থাকাকালীন সময়ে। অসাধারণ এক বই। লেখক বাশারাত পীর নিজের আত্মজীবনী লেখার মধ্য দিয়ে মূলত লিখেছেন তার জন্মভূমি কাশ্মীরের ই জীবনী। 90 থেকে শুরু হওয়া কাশ্মীরের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের পটভূমি কিভাবে তৈরি হয় এবং ভারতীয় দখলদার বাহিনীর রাষ্ট্রীয় জুলুম নির্যাতন দিনকে দিন কিভাবে কাশ্মীরের জীবনকে গ্রাস করে নেয় তার মর্মস্পর্শী বয়ান লিপিবদ্ধ করেছেন লেখক। একটি নিয়ন্ত্রিত দৃষ্টিভঙ্গির জায়গায় অবস্থান করে তিনি সার্বিক ঘটনাবলী ও পরিস্থিতির ধারাবিবরণী দিয়ে গিয়েছেন নিজের অভিজ্ঞতার ভেতর দিয়ে। ফলে তার বিবরণ বিশ্লেষণ মূলত একজন প্রত্যক্ষদর্শীর সুনিশ্চিত সাক্ষ্য। তার বিশ্লেষণ একদেশদর্শী নয়। ভারতীয় দখলদার বাহিনীর অবর্ণনীয় জুলুম নির্যাতনের পাশাপাশি গেরিলা মুক্তিযোদ্ধাদের মাধ্যমেও নানান সময়ে নানান অনৈতিক ও অমানবিক কর্মকান্ড ঘটেছে, লেখক কোন কিছু না লুকিয়ে সবকিছুই প্রকাশ করেছেন। সব মিলিয়ে বইটি অসাধারণ এবং গুরুত্বপূর্ণ। বড় একটি টাইমফ্রেম এর দলিল। বইটি পড়ার পরপরই আমার মাথায় অনুবাদ করার মতো দুঃসাহসী চিন্তা উঁকি দেয়। কিন্তু চিরায়িত আলসেমি ও সাহসের অভাবে হাত দিইনি অনেকদিন। তারও অনেক পরে নেছার উদ্দিন ভাই বইটার কথা জানতে পারেন, এবং আমাকে এক প্রকার বাধ্য করেন অনুবাদে হাত দিতে। তার উৎসাহ ও পীড়াপীড়িতে আমি সাহস করে খাতা-কলম নিয়ে বসে পড়ি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 15 16 পৃষ্ঠা অনুবাদ করার পর খাতাটি হারিয়ে ফেলি। খাতা হারানোর সাথে সাথে আমার সকল উৎসাহ-উদ্দীপনা ও হারিয়ে যায়। তারপর আরো দীর্ঘ দুই আড়াই মাস পর নেসার ভাই ও সাবের ভাইয়ের জোর তাগিদে পুনরায় বইটি নিয়ে বসি। 10-12 পৃষ্ঠা অনুবাদের পর সেদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে দেখলাম আনোয়ার হোসেন মঞ্জু এই বইটি ইতিমধ্যেই অনুবাদ করে ফেলেছেন এবং খুব শীঘ্রই তা প্রকাশিত হচ্ছে। এটা আমার জন্য একই সাথে খুবই আনন্দের এবং কিঞ্চিৎ দুঃখজনক ও বটে। আনন্দের এইজন্য যে জনাব আনোয়ার হোসেন হলেন এ দেশের প্রখ্যাত এবং ওস্তাদ পর্যায়ের একজন অনুবাদক। অসাধারণ এই বইটির যোগ্য অনুবাদ তাঁর হাত ধরেই আসতে পারে। বইটি আমার মত নবিশ ও কাঁচা হাতের অনুবাদ থেকে রক্ষা পেয়েছে। কিঞ্চিৎ দুঃখ একারনে পেয়েছি যে আমার 30 32 পৃষ্ঠা অনুবাদ নিতান্তই জলে গেল। তাও ভাগ্য ভালো যে এর বেশি করিনি, তাহলে কষ্টের পরিমান আরো বাড়তো। যাইহোক বইটির বহুল প্রচার কামনা করি, এবং কাশ্মীর সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদেরকে পড়ার অনুরোধ জানাই।
الفصل للمتقدم..😀
الفصل للمتقدم..😀
লিখেছেন হোজায়ফা মাহমুদ

0 comments:
Post a Comment